শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

জীবননগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

আতিকুজ্জামান চঞ্চল,জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:জীবননগরে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে ৩.৩০মিনিটে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে দৈনিক সকালের সময় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আন্তঃ ইউনিয়ন জীবননগর পৌরসভা ও সোনালী অতীত ক্লাব এর মধ্যেমে অনুষ্ঠানটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনীয় অনুষ্ঠানের খেলাটি বাঁকা একাদশ বনাম শিমান্ত একাদশ ১১দলের মাধ্যমে শেষ হবে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মঞ্জু।তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে হলে পড়াশোনা পাশাপাশি খেলাধুলা বিকল্প নেই। সকালের সময় পরিবারকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছে।তিনি বলেন খেলার মাঠের অপ্রতুলতার কারনে গ্রাম অঞ্চলের যুব সমাজ আজ মাদক আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে সকলের প্রতি আহবান জানান।

দৈনিক সকালের সময়ের সম্পাদক মোহাম্মদ নূর হাকিম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার,জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা ছুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া,জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সীমান্ত ইউনিয়ন চেয়ারম্যান মইন উদ্দিন ময়েন প্রমুখ।

উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক কাজী মনিরুজ্জামান আদুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলেন সমাজের মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে যুব সমাজকে মুখ ফিরিয়ে নিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান করেন।আরো বলেন আমাদের সমাজকে রক্ষা করতে হলে ক্রীড়ার বিকল্প নাই একজন সফল ক্রীড়াবিদ দেশের সম্মান বয়ে আনেন। উদাহরণস্বরূপ তিনি বলেন শাকিব আল হাসান এর নাম উল্লেখ করেন।তার মাধ্যমে শাকিব নিজেই নন বাংলাদেশ কে অবশ্যই পরিচিত করেছেন আজকে আমরা তার জন্য অনেক গর্ভ প্রত্যাশা করি।এই টুর্নামেন্ট এর মাধ্যমে আরো অনেক সাকিব তৈরি হয়ে যারা কেবল নিজের জন্য নয় দেশের জন্য সম্মান বয়ে আনবে।তিনি লেখাপড়ার পাশাপাশি খেলার মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান।

দৈনিক সকালের সময় এর বিশেষ প্রতিনিধি মশিউর রহমান আনান্দ অনুষ্ঠানটির সারবিক পরিচালনা ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD