শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জিয়াংশি নরমাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম,চীন প্রতিনিধি: চীনের জিয়াংশি প্রদেশের নান্ছাং শহরে অবস্থিত জিয়াংশি নরমাল বিশ্ববিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপন এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংগঠনের উদ্যোগে মিউজিক এন্ড আর্ট স্কয়ার চত্তরে বিজয় দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য মিস সং।

বিজয় দিবস অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন লুমান, সাউন, তানবীর, শোভন, মাহাদি, জিহাদ, সাজ সাকি ও সৌমিক। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশন করেন অমিত, সাউলী, সাইফ, সাদেক, রেজা এবং তৌওহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াংশি নরমাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডির্পাটমেন্টে এর শিক্ষক বৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে জিয়াংশী প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ২৫০ মানুষের সমাগম হয়ে ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD