শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

জাল ভিসা চেনার উপায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্কঃ ভিসা হচ্ছে একটি দেশ কোনো বিদেশী নাগরিককে ঐ দেশে প্রবেশ ও অবস্থানের জন্য যে অনুমতি পত্র দিয়ে থাকে। ভ্রমণে জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসার বিকল্প নেই। ভিসা অনেক ধরনের হয়ে থাকে। জব ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা ইত্যাদি।

অনেক সময় ভিসা করাতে গিয়ে আপনি বিপাকে পড়তে পারেন। জাল ভিসা নিয়ে বিপাকে যেন না পড়তে হয় তার জন্য কিছু বিষয় জানা জরুরি।

আসুন জেনে নেই জাল ভিসা থেকে বাঁচতে কী করবেন?

ভিসা তথ্যের জন্য ওয়েবসাইটঃ সব দেশের ভিসা তথ্যের জন্য ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিসা আবেদনের জন্য সব প্রয়োজনীয় তথ্য ও আবেদনের ফর্ম দেয়া আছে।

ভিসা কনসাল্টিং ফার্ম ভিসার জন্য অনেক কনসাল্টিং ফার্ম আছে। ভালো একটি ভিসা কনসাল্টিং ফার্ম খুঁজে বের করতে হবে।তবে যতদূর সম্ভব দালাল থেকে দূরে থাকা।এছাড়া ভ্রাম্যমাণ কোনো অফিস বা ব্যক্তি বা ভারচুয়াল কোনো ব্যক্তি থেকে দূরে থাকুন।

অ্যাম্বাসিঃ আপনি যে দেশে যেতে চান ওই দেশের অ্যাম্বাসিতে পরামর্শ নিতে পারেন। প্রত্যেক দেশের অ্যাম্বাসিতে পরামর্শ ডেস্ক রয়েছে। সেখানে গিয়ে আপনি পরামর্শ নিতে পারেন। তারা আপনাকে কখনোই ভুল তথ্য দেবেন না। এছাড়া সম্ভব হলে সরাসরি কোনো প্রতিষ্ঠান ভিজিট করুন। প্রধান কর্মকর্তার সঙ্গে কথা বলুন।

ইলেকট্রনিক ভিসাঃ ইলেকট্রনিক ভিসার মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন। ইলেকট্রনিক ভিসা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য প্রযোজ্য নয়।

অভিজ্ঞদের পরামর্শঃ যে দেশে যেতে চান ওই দেশে যদি আপনার কোনো স্বজন থাকে তবে তাদের পরামর্শ নিতে পারেন। তিনি আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন। মনে রাখবেন ভিসার জন্য আপনিই যথেষ্ট। কোনো কনসাল্টিং ফার্ম বা ব্যক্তি ভিসার মালিক নন। শুধু অ্যাম্বাসিই ভিসা দিতে পারে। তাই কারো প্রলোভনে পা দেবেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD