শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কমিটি পূর্ণ গঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ জুন, ২০১৯

মিনহাজ হোসেন, ইতালী প্রতিনিধি:সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। গত ৩রা জুন ইতালীর রাজধানী রোমে বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হল রুমে বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে এক সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সভায় সিলেটের কৃতি সন্তান বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালীর সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রবীন ও সামাজিক ব্যাক্তিত্ব আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ অলিউল ইসলাম, কমিশনার মাসুক আলী, মোঃ বদরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বৃহত্তর সিলেটের সর্ব সাধারণের সম্মতিক্রমে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর পূর্ণ গঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কার্যকারী পরিষদের মধ্যে সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুল আরিফ জামিল, কোষাধ্যক্ষ মোহাম্মেদ কাশেম এর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানান সভাপতি অলি উদ্দিন শামীম।

নব নির্বাচিত সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারন সম্পাদক সাব্বির আহমেদ তাদের বক্তব্যে বলেন ইতালীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সিলেটবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা এবং সিলেটের অবহেলিত মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে আমাদের এই সংগঠন এর যাত্রা ১৯৮৯ সালে ইতালীতে সর্ব প্রথম ইতালী সরকার কতৃক রেজিস্ট্রিকৃত সংগঠন (৪০৮০) । সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের সংগঠন কে সামনে এগিয়ে নিতে পারবো ।

উল্লেখ, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর বিগত কমিটির সাধারন সম্পাদক এডঃ আহমেদ ফারুক লিপু ইতালী ত্যাগ করে সুইডেনে স্হায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কার্যক্রমে অনুপস্থিত থাকার কারনে এসোসিয়েশনের সভাপতি অলি উদ্দিন শামীম কমিটিকে পূর্ণ গঠিত করার সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD