শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানীর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা জার্মানীর ফ্রাঙ্কফুর্ট। শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে, চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আজ শুক্রবার বিকেলে ৪টায় মেলার মূল মঞ্চের ছয় নম্বার হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশের লেখক ও গবেষক আবু সাঈদ ও ভারতের লেখক ও দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকারের লেখা ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ব্রিটেন’বইটির প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান। বইটি প্রকাশ করেছে ভারতের দিল্লির ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা মতিলাল বেনারসিদাস পাবলিশিং হাউস।

 

আলোচনা অনুষ্ঠানে লেখক প্রিয়জিৎ দেবসরকার বলেন, ‘এই বইটিতে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্ররা কিভাবে স্বীকৃতি প্রদান করেছে। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম, গণহত্যার কথা উল্লেখ করা হয়েছে। বইটির প্রথম ভাগে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে যাঁরা অবদান রয়েছে তাঁদের কথাও তুলে ধরা হয়েছে। বিটিশ পালামেন্টের আর্কাইভের কেবিন্টে অফিস থেকে প্রভাবশালী রাষ্ট্রদের স্বীকৃতিগুলো সংগ্রহ করে, সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরের যা ছিল অরক্ষিত।’

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার সাংবাদিক তাহের আসলাম গোরা বলেন, ১৯৭১ সালে পাঞ্জাবের লাহের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত থাকি। বাংলাদেশের এই পরিস্থিত দেখে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল, সভা করি। পুলিশির হাতে গ্রেফতার হই। এই বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্ক জানার জন্য গুরুত্বপূর্ণ একটি বই। বইয়ের লেখক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারকে অসংখ্য ধন্যবাদ।

 

মতিলাল বেনারসিদাস পাবলিশিং হাউস প্রকাশনা সংস্থার প্রকাশক বরুন জৈন বলেন, চমৎকার এই বইটি আমরা বিশ্ব বইবাজারের প্রচার ও প্রসার করব। প্রিন্ট ভার্সন ছাড়াও খুব দ্রুত সময়ে ডিজিটাল ও অডিও বই হিসেবে প্রকাশ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD