শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানির FAZ প্রতিযোগিতায় বাংলাদেশী মেয়ের ১ম স্থান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮
  • ফাতেমা রহমান রুমা

বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থী প্রবাসী জিল্লুর রহমান ও কান্তি হকের একমাত্র মেয়ে তাসনিম রহমান(১২ বৎসর) জার্মানির বিখ্যাত স্কুল Heinrich Von Gagern Gymnasium Frankfurt এর পক্ষ থেকে অংশগ্রহণ করে প্রায় ১২০০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

ফ্রাঙ্কফুর্ট তথা জার্মানির বিখ্যাত পত্রিকা frankfurter allgemeine zeitung (FAZ) প্রতি বৎসর হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান করে থাকেন , পলিটিক্স, খেলাধুলা, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ ব্যবস্তা ইত্যাদি ক্যাটাগরি থেকে যেকোনো এক ক্যাটাগরি নিয়ে তিন মাস ব্যাপী পত্রিকা পড়ে ও পর্যবেক্ষণ করে নিজস্ব মতামত ও পত্রিকা থেকে তত্ত্ব ও উপাত্ত নিয়ে প্রতি শিক্ষার্থীরা একটা বই আকারে একটি প্রজেক্ট উপস্থাপন করেন।

এই প্রজেক্টে জার্মানির বিখ্যাত স্কুলগুলো থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাসনিম এর বিষয় ছিল “পলিটিক্স ইন জার্মানি এবং সদ্যসমাপ্ত জার্মানির সরকার গঠন প্রক্রিয়া “।

এই বিষয় নিয়ে কাজ করা টা অনেক কষ্টের এবং জ্ঞানের কাজ ছিল, কিন্তু তাসনিম রহমান এই কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে প্রথম স্থান অধিকার করে পুরা জার্মানিতে প্রবাসী বাঙালিদের মুখ উজ্জ্বল করেছে । পত্রিকার প্রকাশক, স্কুল ডিরেক্টর আল্টেওপারে সহস্রাধিক লোকের উপস্হিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নিজে এসে তাসনিমকে শুভেচ্ছা ও উপহার প্রদান করে তার ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য তাসনিম রহমান জার্মানি তথা ইউরোপের বিশিষ্ট ব্যবসায়ী সী ল্যান্ড সুপারমার্কেট এর স্বত্বাধিকারী জনাব জয়নাল হকের নাতনী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD