শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জার্মানির অভিবাসন নীতির কঠোর সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • জার্মানি থেকে হাবিবুর রহমান হেলাল

জার্মান সরকারের অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যে মুহূর্তে অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্র সরকারের চালানো দমনপীড়ন নিয়ে বিশ্বে ট্রাম্প প্রশাসন চাপের মুখে রয়েছেন ঠিক তখনই তিনি উল্টো জার্মান সরকারের সমালোচনা করলেন।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের জোট সরকারকে ‘দুর্বল’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। মের্কেল তার অভিবাসন নীতির পক্ষে সাফাই দিয়ে দেশে ঘোরতর বিরোধের মুখে পড়েছেন।
মের্কেলের উন্মুক্ত দ্বার অভিবাসন নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, শরণার্থীরা ইউরোপীয় সংস্কৃতি ভয়ানকভাবে বদলে ফেলছে।
জার্মানির জনগণ মের্কেলের নেতৃত্ব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও ট্রাম্প মন্তব্য করেন।
তাছাড়া, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মত দেশ থেকে শরণার্থী নিয়ে গোটা ইউরোপই ‘মস্ত বড়’ ভুল করেছে বলে ট্রাম্প উল্লেখ করেন।
ট্রাম্পের এ সমালোচনার উল্টোদিকে তার নিজের নেওয়া ‘জিরো-টলারেন্স’ অভিবাসন নীতি নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে।
মেক্সিকো থেকে আসা অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের কারণে তাদের শিশুদের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প-পত্নী মেলানিয়া এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছেন।
নতুন অভিবাসন নীতির আওতায় সম্প্রতি ট্রাম্প প্রশাসন মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের আটক করার কারণে হাজার হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার জাতিসংঘের পক্ষ থেকেও এর সমালোচনা করা হয়েছে। অভিবাসন নিয়ে ট্রাম্পের ‘জিরো-টলারেন্স’ নীতির কারণে গত ছয় সপ্তাহে অন্তত দুই হাজার পরিবারের শিশুরা বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ডিটেনশন সেন্টারে থাকতে বাধ্য হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD