জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন কণ্ঠশিল্পী “কাজরী চক্রবর্তী” আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে “কাজরী চক্রবর্তী”
জন্ম ১২ই এপ্রিল ১৯৮০ খ্রী, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাঝেরগ্রামে। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে বসবাস করছেন। প্রথম সঙ্গীতের হাতেখড়ি তার পিতা স্বর্গীয় শ্রী ভোলানাথ চক্রবর্তীর কাছে। তিনি প্রথমে শিবপুর সেন্ট মনিকাস্ প্রাইমারি স্কুল ও তারপর হাওড়া রামকৃষ্ণ আদর্শ বালিকা বিদ্যালয় থেকে শিক্ষালাভ করেন। পরবর্তীতে তিনি হাওড়ার বিজয়কৃষ্ঞ গার্লস কলেজ ও কলকাতার গুরুদাস কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক অর্জন করেন এবং স্নাতকোত্তর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে শিক্ষালাভ করেন।
একটি সংস্কৃতি ও রবীন্দ্র মনস্ক পরিবারে জন্মগ্রহণ করার জন্য ছোট থেকেই রবীন্দ্র সঙ্গীত ও রবীন্দ্র কবিতার মধ্য দিয়েই বড় হয়ে ওঠা। গুরু মা ছিলেন স্বর্গীয়া শ্রীমতী নূপুর মুখোপাধ্যায়। বর্তমান সঙ্গীত গুরু বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সুদেষ্ঞা সান্যাল রুদ্র। গানের প্রতি প্রবল ভালোবাসার জন্যই অনেক বাধা সত্ত্বেও সুদেষ্ঞা দিদির হাত ধরেই বর্তমানে তিনি সঙ্গীত চর্চা করছেন।
প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।