জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন কণ্ঠশিল্পী “মৌমিতা হক সেঁজুতি” আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে “মৌমিতা হক সেঁজুতি”
পুরান ঢাকার সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠে সেঁজুতি। শৈশব-কৈশোর কেটেছে সাংগীতিক পরিবেশে। দুই ভাইবোনের মধ্যে সেঁজুতি ছোটো। গেন্ডারিয়া কঁচি কাঁচার মেলায় শিশুকাল থেকে গান ও আবৃত্তি শেখতে শুরু করে ভাই আবির। সেখানে ভাইয়ের সঙ্গে নিয়মিত কঁচি কাঁচায় যায়ায়াত। খেলতে খেলতেই সংগীতে দীক্ষা নেয় সেঁজুতি। এক সময় কৃতিত্বের সঙ্গে কঁচি কাঁচার পাঠ শেষ করে। কঁচি কাঁচায় গান শেখার মাঝ পথেই ওস্তাদ সঞ্জীব দে’র কাছে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করে। দীর্ঘ দশ বছর ওস্তাদ সঞ্জীব দের কাছে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করে। সন্তানজ্ঞানে ওস্তাদজী সেঁজুতিকে সংগীতের দুরূহ পথ অতিক্রমে সহযোগিতা করেন। এখন তালিম নিচ্ছে ওস্তাদ অসীত দে’র কাছে। ওস্তাদ অসীত দে তার জ্যেষ্ঠ সহোদর ওস্তাদ সঞ্জীব দের মতোই অপত্যস্নেহ দিয়ে শিখাচ্ছেন সেঁজুতিকে। ক্লাস নাইনে পড়ার সময় থেকে বাংলাদেশের সমস্ত চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে আসছে। বিটিভি’র নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীত বিভাগে এনলিস্টেড শিল্পী সেঁজুতি। ছোটোবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়ে আসছে ও। আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সেঁজুতি দুইবার চ্যাম্পিয়ন হয়। একবার প্রায় একক কৃতিতে ঢাবির ইংরেজি বিভাগকে চ্যাম্পিয়ন করে। বেশ কিছুদিন হলো বিভিন্ন আয়োজনে ভার্চুয়ালি সংগীত পরিবেশন করে আসছে। পড়াশোনা আর গান। দুটিকেই সামান গুরুত্ব দিয়ে এসেছে সেঁজুতি। স্কুল- কলেজে ভালো রেজাল্ট করে ও। পরে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সর্বোচ্চ সিজিপিএ পেয়ে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়। ২০২২ সালে মাস্টার্স শেষ করে শিক্ষকতা পেশায় নাম লিখে সেঁজুতি। কৃতিত্বের সঙ্গে এক বছর ধরে পড়াচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে।
প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।