জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন কণ্ঠশিল্পী “ইমা দে” আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে “ইমা দে”
তার বয়স যখন ৭ বছর তখন থেকেই গানের প্রতি আগ্রহ দেখে তার বাবা প্রথম তাকে বাফার শিশু বর্ষে ভর্তি করান। তারপর তিনি এ প্রতিষ্ঠান থেকেই রবীন্দ্র ও ক্লাসিক্যাল কোর্স শেষ করেন। এরপর এক টানা ৮ বছর মঙ্গল চন্দ্র মন্ডলের কাছে ক্লাসিক্যাল সংগীতের তালিম নেন। পাশাপাশি অনেক গানের প্রতিযোগিতায়ও অংশ নেন। খেলাঘর, শাপলাকুড়ি, ছন্দা, রাশিয়ান কালচার, জাতীয় শিক্ষা সপ্তাহ, এছাড়া নতুন কুঁড়ি ও জাতীয় পর্যায়ে ফাইনালে ক্লাসিক্যাল সংগীতে তিনি ২য় স্থান অর্জন করেন। এখন সুরের ধারা থেকে স্কুল এবং কলেজে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম মান অর্জন করেন। গুরু হিসেবে তিনি কেশব কাশারি, মিতা হক, অসীৎ দে, কাজী খসরুজ্জামান কাইয়ুম, মঙ্গল চন্দ্র মন্ডল, কৃষ্ণ কান্ত আচার্য এবং বর্তমান রেজোওয়ানা চৌধুরী বন্যাকে পেয়েছেন। পঞ্চকবি সহ সব ধরনের গানই করতে পারেন। তিনি রবীন্দ্র সংগীত তার হৃদয়ে ধারন করেন। তিনি বিভিন্ন টিভি চ্যানেলেও গান করেছেন এবং ৩টি মিউজিক ভিডিও রয়েছে তার। সামনে পন্চ কবি আর পুরাতনী গান নিয়ে কাজ করতে চান তিনি।
প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।