হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলনের আয়োজন করেন সদর উপজেলা পূর্ব শাখা ছাএদল।
জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সভাপতি এ.এস.এম শাকিল শুভ’র সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল হাসান রুকন’র সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- ছাত্রবিষয়ক সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
এছাড়া আরো বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাএদলের সহসভাপতি মো.আসলাম,মো.এনামুল, মো.সাব্বির,শরিফপুর ইউনিয়ন ছাএদলের সাধারণ সম্পাদক ইমামুল হোসেন, শ্রীপুর ইউনিয়ন ছাএদলের সদস্য সচিব মো. আল-আমীন, রানাগাছা ইউনিয়ন ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুন্না ইসলাম,তুলশীরচড় ইউনিয়ন ছাএদলের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কর্মীসম্মেলনে ১৫টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক বক্তব্য রাখেন।
বক্তারা ছাত্রদলকে আরও সু-সংগঠিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে আগামী দিনে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।