শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:দীর্ঘদিন পর জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি বার্ষিক সম্মেলনে আগামী ৩ বছরের জন্য আলহাজ্ব আঞ্জুমনোয়ারা বেগম হেনা চৌধুরী কে সভাপতি ও হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রী মহিলা আওয়ামী লীগ।

২৬ অক্টোবর শনিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগ।সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাসিনা আকাশের সঞ্চালনায় ও আহবায়ক রাশেদা ফারুকীর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি, ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, শেখ আনার কলি পুতুল, জুবায়ের বেগম ইভা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডঃ আঞ্জু মনোয়ারা আয়না, সদস্য সাবিনা ইয়াছমিন, কনা জব্বার, সাহিদা চৌধুরী তন্নি, জাকিয়া আনোয়ার, মর্জিনা পারভিন, নাজমা আক্তার প্রমুখ।

এছাড়াও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিনা বেগম, জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি মনিরা চৌধুরী, জামালপুর সদর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফারজানা ইয়াছমিন লিটা, মাদারগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার মুন্নি, মেলান্দহ মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার, ইসলামপুর মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ, দেওয়ানগঞ্জ মহিলা আওয়ামী লীগ সভাপতি নাজনিন বেগম, সরিষাবাড়ী মহিলা আওয়ামী লীগ সভাপতি জহুরা বেগম বক্তব্য রাখেন ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা মহিলা আওয়ামী লীগের ৩ বছরের মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।এতে সভাপতি হিসেবে আঞ্জমনোয়ারা বেগম হেনাকে সভাপতি, হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক, ডাক্তার সাঈদা আক্তারকে সহ-সভাপতি, আরিফা ইয়াছমিন ময়ূরীকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD