হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:জামালপুর জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট শুক্রবার বিকেলে শহরের বাইপাস মোড় একটি কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভার আয়োজন করে জেলা বিএনপি।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে, পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, আমজাদ হোসেন, আনিছুর রহমান বিপ্লব,অ্যাডভোকেট আনোয়ারুল করিম শাহজাহান, সফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিশেষ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মিলন,কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম আকন্দ সুমন সহ জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স জেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সাথে পরিচিত হয় এবং ফুল দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো হয়।
এ সময় পরিচিতি সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সাথে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহন করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জানা গেছে, ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্প্রতি ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।