শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর জেলা কৃষকদলের স্মারকলিপি পেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০১৯
জেলা কৃষকদলের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের কাছে স্মারকলিপি পেশ করছেন

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি: উৎপাদিত কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের মূল্যহ্রাস ও কারাবান্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখা।

রবিবার সকালে এ কর্মসূচি পালন করে তারা।
রবিবার বেলা ১১টার দিকে জেলা কৃষকদলের সভাপতি মো. আব্দুস সালামের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের কাছে স্মারকলিপি দেন।

এ সময় জেলা কৃষকদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম নন্দ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, যুগ্মসাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেছেন, সরকার প্রতিমণ ধানের ক্রয়মূল্য এক হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও সরকারি কর্মকর্তাদের আনুকূল্যে মধ্যস্বত্বভোগীরা কৃষকদের ঠকাচ্ছে। তাই কৃষি ও কৃষক বাঁচাতে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং মধ্যস্বত্বভোগীচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। পাশাপাশি উৎপাদিত সবধরনের কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের মূল্যহ্রাস ও কারাবান্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD