হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার সাংসদদের গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ। শনিবার ২৬ জানুয়ারি বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ভূমিমন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতিত্বে ও সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর-৩ মাদারগঞ্জ-মেলান্দহ আসনের সাংসদ সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সাংসদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, জামালপুর-৫ সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল হক খান দুলাল প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ-সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকী, শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুনিরা চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা, জেলা তাঁতীলীগের আহ্বায়ক বদরুদ্দোজা পিএফ ও জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ বক্তব্য রাখেন।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।