শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের চামড়া গোদাম এক কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে, পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্মাসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সফি চৌধুরী।
আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল,যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিচিতি সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে বিশাল ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD