বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল জামালপুর শহরের অন্তর্গত ১২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি রাতে স্থানীয় পুর্ব বামুন পাড়ায় এ পরিচিতি সভার আয়োজন করেন ১২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল।
১২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো. সবুজ মিয়ার সভাপতিত্বে,পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।
১২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নবিরুল ইসলামের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান লেবু,জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নুরুল মোমেন আকন্দ কাওছার,সহসভাপতি আনোয়ারুল ইকবাল রোকন,আজাদ সদাগর প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল,বিশেষ বক্তা সহসভাপতি মো. আমিনুল ইসলাম শান্ত।
অন্যান্যেদের মধ্যে জেলা যুবদলের সহ- প্রচার সম্পাদক হারুন অর রশীদ,১২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের শিশু বিষয়ক সম্পাদক পপেল মিয়া,সদস্য হাবিব মিয়া,খোরশেদুল আলম,ছামিদুল,মনু হোসেন, রবিউল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো. সবুজ মিয়া,সাধারণ সম্পাদক নবিরুল ইসলাম ও শাওন ইসলাম সাজ্জাদ কে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।