শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে স্থানীয় উক্ত বিদ্যালয়ের নিজ প্রাঙ্গণে বিদ্যালয়ের উদ্যোগে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মাইন উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ আব্দুর রউফ আকন্দের সার্বিক সহযোগিতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য মোঃ মাজহারুল ইসলাম।প্রমুখ।

সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফরহাদুল আলমের সঞ্চালনায় ও উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( ক্রীড়া ) ও ক্রীড়া পরিষদের সম্পাদিকা মেরিনা সুলতানা (সাথী)’র ক্রীড়া পরিচালনায় উক্ত বিদ্যালয়ের কার্যকরী কমিটির সাবেক সহ-সভাপতি মীর আনছার আলূী, সিনিয়র শিক্ষক (ধর্ম ) মোঃ হযরত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ ও ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা,কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা খেলার আয়োজন করেন।খেলা শেষে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD