হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৪ অক্টোবর রাতে জেলা বিএনপির আয়োজনে স্টেশন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রেজভী আল জামালী রঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল,জেলা ছাএদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকাসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী।