হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালন করেছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত উত্তোলন, ৬টায় দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে র্যালী বের হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনপি, মহিলা দল, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া পরিষদ, মৎস্যজীবী দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জেলা জিয়া পরিষদের উদ্যোগে “বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের বিস্তর আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম নবী ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাইন উদ্দিন বাবুল, জেলা জিয়া পরিষদ নেতা অধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, অধ্যাপক নওশের আলী, অধ্যাপক আব্দুল করিম, আবুল কালাম আজাদ, হারুন অর রশিদ, শামীম হোসেন মাস্টার, ইঞ্জিনিয়ার কবিরুল হাসান, অ্যাডভোকেট মোকাম্মেল হক, রফিকুল ইসলাম জুলহাস, মোবারক হোসেন, রেজাউল আমিন শামীম, নজরুল ইসলাম মোহন ও অ্যাডভোকেট কামনরুন্নাহার ডেইজী প্রমুখ। আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মসিউর রহমান।