বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র -জনতার গণআন্দোলন চলাকালে জামালপুর জেলায় নিহত ১৭ জন শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবার জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে স্থানীয় শহরের স্টেশন বাজার সংলগ্ন ফুলবাড়ীয়া ঈদগাঁ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা বিএনপি
পরিবারের সদস্য মোস্তাকিন বিল্লাহ।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিজয়ী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে স্থানীয় দয়াময়ীমোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পরে দুপুরে ফৌজদারী মোড় থেকে এক বিশাল বিজয়ী র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ীমোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী,সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, জেলা জাসাসের সভাপতি রেজভী আল-জামালী রঞ্জু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকাল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।