শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

জামালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
ফুটবল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল।

ফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম খান, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, রশিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ঠান্ডাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফাইনাল খেলায় অংশগ্রহন করে শরিফপুর ইউনিয়ন বনাম রশিদপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ বালক। উপজেলা পর্যায়ে এ ফাইনাল খেলায় ৩-১ গোলে শরিফপুর ইউনিয়ন অনুর্ধ্ব-১৭ বালক দল বিজয়ী হন।
পরে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। জামালপুর সদর উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD