হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টা ৩০ মিনিটে স্থানীয় দয়াময়ীমোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে এ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করেন।
মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণে এসময় ফার্মাসিউটিক্যালস ম্যানেজার’স ফোরাম জামালপুর জেলা শাখার উপদেষ্টা মনোরঞ্জন ধর,লুৎফর সেলিম, হাবিবুর রহমান, অর্পুব ঘোষ,সভাপতি এ,বি,এম মাকসুদুর রহমান সোহেল, সহসভাপতি মো.আরমান,সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম, গোপাল চন্দ্র দর রাজু,মোরালী পাল,রতন ঘোষ, বিপ্লব সাহা সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।