শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

হাসান আহম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা ঢেংগারগড় গ্রামে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ব্যবসায়ী আকরাম হোসেনের বাড়ীতে দৃর্বৃত্তদের হামলা ও রাহিমসহ ৫ জনকে আহতদের ঘটনায় বাদেচান্দি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে শরিফপুর ইউনিয়নবাসীর ব্যানারে। গতকাল বৃহস্পতিবার সকালে বাদেচান্দি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শরিফপুর, নান্দিনা, লক্ষীচর চকবেলতৈল, রণরামপুর, বাদেচান্দি, অনন্তবাড়ী, খলিসাকুড়িসহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার নারী ও পুরষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শরিফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালা মিয়া, ব্যবসায়ী বাহাদুর, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সদস্য ফারুক আহম্মেদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী বুলবুলি বেগম, ছাত্রলীগ নেতা আসাদুল, মো. জনি ও হৃদয় আকন্দ চমক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ জুন মঙ্গলবার দুপুরে গোদাশিমলা গ্রামের রফিকুল ইসলাম লিটনের নির্দেশে মাহমুদুল হাসান সরকার মাসুম, আলহাজ মাহমুদসহ গ্রামের প্রায় ৫০/৬০ জন মিলে ঢেংগারগড় এলাকায় সন্ত্রাসী কায়দায় ব্যবসায়ী আকরাম হোসেনের বাড়ীতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ী-ঘর ভাংচুর, গাছের বাগান কর্তন ও রাহিমসহ ৫ জনকে মারধর করে গুরুত্বর আহত করে। এদের মধ্যে গুরুত্বর রাহিমকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয় বলে জানা গেছে।

এদিকে বক্তারা আরও বলেন, গোদাশিমলা গ্রামকে মাদকমুক্ত করার জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী আকরাম হোসেন। তিনি প্রতিনিয়ত গ্রামের অসহায় সাধারণ মানুষদের সহযোগিতা করে আসছেন। একটি স্বার্থন্বেষী মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে তারা জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD