হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে জামালপুর পৌর বিএনপি। শনিবার সকালে এ উপলক্ষে শহরের এক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর পৌর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, মাইন উদ্দিন বাবুল, লোকমান আহাম্মেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, শফিকুল ইসলাম খান সজিব, গোলাম রব্বানী, সেলিনা বেগম, মনোয়ার ইসলাম কর্ণেল, মাজেদুল ইসলাম সাত্তার, মমিনুর রহমান মমিন, শ্রমিকদল নেতা জাহিদ হাসান জনি, ছাত্রদল নেতা ইমরান কায়সার ও মৎসজীবী দল নেতা জয়নাল আবেদিন প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তাকে জেল থেকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি দেন। সেই সাথে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে এবং আগামী ২৯ মার্চ জেলা মৎস্যজীবী দলের সম্মেলনকে সফল ও স্বার্থক করতে সকলের অংশগ্রহনের আহবান জানান।
এসময় জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রঞ্জু, যুবদল নেতা আমান উল্লাহ আমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।