জামালপুরে জিয়া সাইবার ফোর্স ( জেডসিএফ ) শহর শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড পুর্ব শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে জিয়া সাইবার ফোর্স শহর শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভা শেষে জিয়া সাইবার ফোর্স ৯নং ওয়ার্ড পুর্ব শাখার নবগঠিত নতুন কমিটি জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু তালহা ও সদস্য সচিব মোঃ সবুজ মিয়া অনুমোদন করে কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
২ নভেম্বর শনিবার রাতে স্থানীয় স্টেশন রোড পাঠান বাড়ী জিয়া সাইবার ফোর্স ( জেডসিএফ) জামালপুর জেলা শাখার দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়া সাইবার ফোর্স ( জেডসিএফ) শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু তালহার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় নবগঠিত নতুন কমিটি গঠনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহবায়ক এম শুভ পাঠান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া সাইবার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব রিপন হোসেন হৃদয় প্রমুখ।
এসময় জেলা,শহর ও অঙ্গ সহযোগী সংগঠনের সকাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়া সাইবার ফোর্স ৯নং ওয়ার্ড পুর্ব শাখার নবগঠিত নতুন কমিটিতে সভাপতি মোঃ জুয়েল রানা,সাধারণ সম্পাদক মোঃ আসিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাহিম হোসেন তুষার, সহ-সভাপতি মোঃ মারুফ মিয়া,সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সৌরভ মিয়া,প্রচার সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন লিখন,অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ হাবিব হোসেন কে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।