শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা নির্যাতনের ২বছর ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ষ্টেশন বাজারস্ত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসুচির আয়োজন করেন।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ওমরুজ্জামান দর্শন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান কায়সার, ছাত্রদল নেতা মো. জাকির হোসেন জনি ও সদর উপজেলা ছাত্রদল দক্ষিন শাখার সাবেক সভাপতি এম কামরুল ইসলাম প্রমুখ।
বক্তরা সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করা হবে বলে হুশিয়ারি দেন।

বিক্ষোভ সমাবেশে জামালপুর জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক,শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রুকনুজ্জামান রুকন, সদর উপজেলা ছাত্রদল দক্ষিন শাখার সাবেক সাধারণ সম্পাদক পরাগ মোল্লাসহ জেলা-শহর-উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD