হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের বাইপাস মোড় এলাকায় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া ইফতার মাহফিলে বিএনপি নেতা আমজাদ হোসেন, আনিসুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট ফজলুল হক, শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, মাইন উদ্দিন বাবুল, ফিরুজ মিয়া, মিজানুর রহমান মিজান, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, শেখ মো. আব্দুস সোবহান, জীবন কৃষ্ণ বসাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল্লাহ আল মুনসুর, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদল সভাপতি ইমরান কায়সার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনির হোসেন রুমন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হীরাসহ জেলা, শহর ও ৭টি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।
একই সাথে তারা আগামী ৩০ মে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি থাকার আহবান জানান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।