শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে কেন্দুয়া ইউনিয়নে বিএনপির ত্রাণ বিতরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে সারাদেশের একটা বড় অংশ বন্যায় কবলিত হয়ে পড়েছে। আমরা যখন প্রথমে বললাম যে দেশে বন্যা হচ্ছে, বন্যাদুর্গত মানুষদের জন্য এখনই প্রস্তুতি নেন যাতে করে তাদের কষ্ট কম হয়। তখন সরকার আমাদের বিরুদ্ধে অভিযোগ করলো আমরা নাকি বন্যা নিয়ে রাজনীতি করছি।

যখন মানুষের ডেঙ্গু হওয়া শুরু হলো, বেশ কিছু মানুষ ডেঙ্গুতে মারাও গেছে। আমরা যখন বললাম এটা একটি মহামারি রুপ নিচ্ছে তারাতারি এটা প্রতিরোধের ব্যবস্থা করেন, না হলে আমাদের দেশের সাধারণ অনেক মানুষ মারা যাবে। সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা গুজব ছড়াচ্ছি ভীতি ছড়াচ্ছি। আজকে ডাক্তার মারা গেল, নার্স মারা গেল। বিভিন্ন জায়গার হাসপাতালে ডেঙ্গু রোগী রাখার জায়গা নাই। বলা হচ্ছে শত শত লোক মারা যাচ্ছে, হাজার হাজার লোক হাসপাতালে ভর্তি। আমরা যখন বলি এদেশের কিছু দুর্নীতিবাজ লোক তারা দেশটাকে চুষে খেয়ে ফেলছে, তখন বলা হয় আমরা সমালোচনা করি অন্যায় করি।২৯ জুলাই সোমবার সকাল সাড়ে এগারটার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এ.জেড.এম জাহিদ হাসান, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরও বলেন, আজকের পত্রিকায় দেখেছেন সিলেটের এক ডিআইজি প্রিজনের বাড়ী থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আপনারাই বলেন ডিআইজি প্রিজন কত টাকা বেতন পায়? এরআগে রুপপুর পারমানবিক কেন্দ্রে বালিশ দুর্নীতির কথা আপনারা শুনেছেন। একটা বালিশ তৈরি করতে ৭ থেকে ৮ হাজার টাকা লেগেছে।

তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ীঘর ডুবে গেছে। ক্ষেতের ফসল ডুবে গেছে। ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সরকারকে বলতে চাই এই এলাকাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে যতদিন পর্যন্ত দুর্যোগ থাকবে ততদিন দুর্গত এলাকার মানুষকে বিনামুল্যে খাদ্য, চিকিৎসা, বস্ত্র ও শিক্ষা উপকরন দিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে বিনামুল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ করতে হবে। বন্যাকবলিত এলাকার কৃষকের সকল প্রকার ঋণ সুদসহ মওকুফ করতে হবে।
তিনি বলেন, যারা বন্যা রোধ করতে পারে না, নদী শাসন করতে পারে না সরকার সবকিছুতেই ব্যর্থ হয়েছে।
জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব ও শফিউর রহমান সফি, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, মহিলা দলের নেত্রী সেলিনা বেগম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD