শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

জামালপুরে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোস্তফা কামাল ; সেক্রেটারি সিরাজী

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মুফতী মোস্তফা কামাল সভাপতি ও সুলতান মাহমুদ সিরাজীকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে শহরের মডেল মসজিদ অডিটরিয়ামে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী’র সঞ্চালনায় সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি শামসুল হক, সাবেক সেক্রেটারি মোকছেদুর রহমান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর পৌর শাখার সভাপতি মাওলানা রাজ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেসুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি মো. জামিনুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর, সাবেক সভাপতি মুফতী মাহবুবুর রহমান, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, যুব নেতা মুফতী হামিদুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান আজাদী, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন ইসলামপুর উপজেলা সভাপতি হেকিম মো. শাহ আলম, মেলান্দহ উপজেলা শাখার সেক্রেটারি মো. আজহারুল ইসলাম, জামালপুর জেলার যুব নেতা এইচ এম আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম পুরাতন কমিটিকে বিলুপ্ত করে সভাপতি মুফতী মোস্তফা কামাল, সহ-সভাপতি মাজহারুল আনোয়ার, মুফতী সালে আহাম্মেদ ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী কে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD