জামালপুর প্রতিনিধি:জামালপুরে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয়তাবাদী মহিলা দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা।
দিবসটি উপলক্ষে বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের নেতৃবৃন্দ এক র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে র্যালীতে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা, সাংগঠনিক সম্পাদক শামীমা বেগম রুবি, প্রচার সম্পাদক পিয়ারা হায়দার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় বানু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজেরা বেগম ও ধর্মবিষয়ক সম্পাদক সনেখা বেগম অংশ নেন।
র্যালী ও আলোচনা সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।