শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫

২ রা মার্চ ঐতিহাসিক স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে স্থানীয় শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান মাষ্টারের সভাপতিত্বে৷ ও জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন সবুজ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুফি সাধক দেওয়ান, আব্দুল মালেক, সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, প্রবীন সাংবাদিক আব্দুল আউয়াল, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ খান, উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগবাণী নজরুল গবেষণা ও চর্চাকেন্দ্র জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এডভোকেট আবুল বাশার প্রমুখ।

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা,শহর,সদর উপজেলা শাখার, শ্রমিক জোট, কৃষক জোট ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২ রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির উদ্দিন বলেন ১৯৭২ সালে জাতীয় সরকার গঠনের প্রস্তাবকে উপেক্ষা করার ফলেই জাতিকে চরম বিপর্যয়ে পড়তে হয়েছিল, আজ জাতির ঐতিহাসিক প্রয়োজনে ছাত্রজনতা যে সংস্কারের ডাক দিয়েছেন তাঁরা সমাজের সকল বৈষম্যের বেড়াজাল ভাঙতে প্রস্তুত অতিতের মতো ছাত্রজনতার এই আন্দোলনকে আমরা ব্যর্থ হতে দিবনা, বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রকে উৎখাত করতে হবে,দলীয় শাসনের পরিবর্তে গণশাসনের ব্যবস্থা করতে হবে, এছাড়াও আমির উদ্দিন বলেন পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ তথা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব পার্লামেন্টে দিতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে জনকল্যাণ সাধন করতে হবে। আমরা ৭১’ র চেতনাভিত্তিক ও ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে, আমাদের কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম করতে চাই, সংসদে উচ্চকক্ষ গঠন, ৯টি প্রদেশ ও প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে, উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠন করে বেকার সমস্যা দূর করতে হবে। জেএসডি ঘোষিত ১০ দফা ও রাজনৈতিক তাত্বিক সিরাজুল আলম খানের ১৪ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে জেএসডির হাতকে শক্তিশালী করুন।। এছাড়াও অনুষ্ঠানে নেতৃবৃন্দ ২ রা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD