শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে থাকছেন প্রায় ৫৬ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক মাঠে থাকার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের অনুমোদন অনুযায়ী, ভোটের দিন তারা সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গত সোমবার (২৬ জানুয়ারি) জানান, দেশীয় ৮১টি পর্যবেক্ষক সংস্থার মাধ্যমে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিদেশি বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ পর্যবেক্ষকও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।

ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের রায় প্রদান করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যবেক্ষকদের মূল দায়িত্ব হবে ভোটগ্রহণের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা পৃথক প্রতিবেদন তৈরি করবেন, যা পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।

কমিশনের কর্মকর্তারা মনে করছেন, বিপুলসংখ্যক পর্যবেক্ষকের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করে তুলবে। বিশেষ করে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মহলে দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে বলে আশা করছে কমিশন।

ইসি আরও জানায়, দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি প্রতিনিধিরা ভোটের দিন বিভিন্ন এলাকায় ঘুরে ভোটগ্রহণের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এই উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD