শিরোনাম :
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

জাতীয়করণের দাবিতে টানা ১৯ দিন ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষকদের।

শিক্ষকরা অভিযোগ করেছেন, সরকারের ঘোষণার পরও আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসামূলক মনোভাবের কারণে জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। তারা জানান, বিভিন্ন অজুহাতে জাতীয়করণের কার্যক্রম ঝুলিয়ে রাখায় তারা বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

উল্লেখ্য, সরকার প্রায় নয় মাস আগে ধাপে ধাপে সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন শিক্ষকরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে, আন্দোলনের অংশ হিসেবে আগামী ২ নভেম্বর (রবিবার) জাতীয় প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সে সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আন্দোলনকারীরা বলেন, “আমরা কোনো রাজনৈতিক দাবি নিয়ে মাঠে নামিনি, এটি আমাদের ন্যায্য অধিকার।” তারা সরকারের প্রতি দ্রুত ঘোষণার বাস্তবায়ন ও শিক্ষকদের সম্মানজনক মর্যাদা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD