শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সম্মেলনে স্বাধীনতা যুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি পুনর্ব্যক্ত

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

১০ অক্টোবর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের চলমান ৫৪তম অধিবেশনের সাইড ইভেন্টে বক্তারা বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলিকে ১৯৭১ সালে পাকিস্তান কর্তৃক সংঘটিত বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাঁরা বলেছেন, নীরবতার অর্থই প্রশ্রয়। তাই প্রতিটি গণহত্যা, প্রতিটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের স্বীকৃতি, ভুক্তভোগী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সম্মান দেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের পুন:রাবৃত্তি বন্ধের পূর্বশর্ত। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব ও ভূমিকা রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম এবং গ্লোবাল সলিডারিটি ফর পিস-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যায়বিচার এবং শান্তি: বাংলাদেশে গণহত্যা ১৯৭১’ শীর্ষক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

১০ অক্টোবর মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত সম্মেলনে সহায়তা করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সাপোর্ট গ্রুপ। বাসুগ চেয়ারম্যান বিকাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সফিউর রহমান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাচ পার্লামেন্টের প্রাক্তন প্রবীণ সদস্য এবং মানবাধিকার কর্মী হ্যারি ভ্যান বোমেল, ব্রিটিশ সাংবাদিক এবং ইইউ টুডে-এর প্রকাশক গ্যারি কার্টরাইট, নেদারল্যান্ডসের লাইডেন ইউনিভার্সিটির গভর্ন্যান্স অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স অনুষদের প্রভাষক এবং পাকিস্তানি বংশোদ্ভূত গবেষক আলিনা খান, বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সিনিয়র সাংবাদিক ড: হোসাইন আবদুল হাই, বালুচ ভয়েস অ্যাসোসিয়েশন ফ্রান্স – এর সভাপতি মুনির মেঙ্গল, ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির নির্বাসিত চেয়ারম্যান সরদার শওকত আলী কাশ্মীরি, বেলজিয়ামস্থ গ্লোবাল সলিডারিটির সভাপতি মোর্শেদ মাহমুদ, ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া আবুল কালাম এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ, সুইজারল্যান্ডের সভাপতি খলিলুর রহমান মামুন।

সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশী কমিউনিটির সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক, ইউরোপীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং ইউরোপের অন্যান্য সুশীল সমাজের মানবাধিকার কর্মীসহ প্রায় ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।বক্তারা বাংলাদেশের গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে বলেন, স্বীকৃতির মাধ্যমে একাত্তরের গণহত্যার শিকার ও তাদের বংশধরদের সম্মান জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একান্ত প্রয়োজন। দুর্ভাগ্যবশত, বাংলাদেশের গণহত্যা আজ ইতিহাসের একটি বিস্মৃত অধ্যায়ে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা বিংশ শতাব্দীতে বিশ্ব প্রত্যক্ষ করা সবচেয়ে জঘন্যতম গণহত্যার একটি। ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনী আনুমানিক ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দু’ই লাখেরও বেশি মেয়ে ও নারীকে ধর্ষণ করেছে এবং দশ লাখ মানুষকে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছে। পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ১৯৭১ সালের গণহত্যা আন্তর্জাতিক মিডিয়াতে এবং দলিলে নথিভুক্ত এবং সেই সময়ের কূটনৈতিক চিঠিপত্রেও প্রমাণিত।

অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সফিউর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তান সরকার একটি জাতিকে নির্মূল করতে চেয়েছিল। তাই শুরু থেকেই তারা তৎকালীন পূর্বাংশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করতে প্রচেষ্টা চালাতে থাকে। তারা বাঙালি সংস্কৃতি ও আত্মপরিচয়কে ধ্বংস করতে বাংলা ভাষার উপর হামলা সহ অর্থনৈতিক ও সামাজিকভাবে শোষণ ও বঞ্চনার কৌশল গ্রহণ করে।

৭০-এর নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। তারই ফলশ্রুতিতে গোটা জাতি তাঁকে ভোট দিয়ে বিজয়ী করেছিল কিন্তু তাঁকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। বাঙ্গালিরা সরকার চালাতে সক্ষম নয় এমন অজুহাত তুলে পাকিস্তানি সরকার বাঙ্গালি জাতির উপর নির্যাতন শুরু করে। তারা অপারেশন সার্চলাইটের নামে সারা বাংলায় বর্বর হত্যাযজ্ঞ চালায়। এমনকি বাঙ্গালি জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে তারা বিজয় অর্জনের দ্বারপ্রান্তে বাঙ্গালি বুদ্ধিজীবীদের একে একে হত্যা করতে থাকে।

সাবেক ডাচ সাংসদ, প্রবীণ রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী হ্যারি ভ্যান বোমেল গত মে মাসে ফ্যক্ট ফাইন্ডিং মিশনের সদস্য হিসেবে বাংলাদেশে ৭১-এর গণহত্যার বিভিন্ন স্থান এবং প্রামাণ্য দলিলপত্র পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, আমাদের মিশনের সদস্যরা সরেজমিন ঘুরে যে উপসংহারে পৌছেছেন তা হলো বাংলাদেশের শহর-নগর ও গ্রামে-গঞ্জে যথেষ্ট পরিমাণ প্রমাণ-দলিলপত্র রয়েছে, যেগুলো একাত্তরে বাঙ্গালি জাতির উপর চাপিয়ে দেওয়া গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী। তাই এই নৃশংস গণহত্যার স্বীকৃতি এবং এর সাথে জড়িতদের বিচার শুধুমাত্র সময়ের ব্যাপার এবং সেজন্য সকল মানবাধিকার কর্মী, গবেষক এবং বাঙ্গালি প্রবাসীদের পদ্ধতিগত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


ব্রিটিশ সাংবাদিক এবং ইইউ টুডের প্রকাশক গ্যারি কার্টরাইট তাঁর বক্তব্যে বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের গুরুত্ব বুঝতে পেরেছিল এবং বাংলাদেশি জনগণের স্বাধিকারের প্রত্যাশাও বেশ পরিষ্কার হয়ে উঠেছিল। তবে পাকিস্তান এখনও ব্লাসফেমি আইন নিয়ে পড়ে রয়েছে, যেটার কড়া সমালোচক আমি, কারণ সেটা সেই বিগত শতকের বিষয়। অন্যদিকে, বাংলাদেশ ইতোমধ্যে অর্থনৈতিকভাবে বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশের জিডিপি এখন ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বেশি। মাত্র পাঁচ দশক আগে স্বাধীন হওয়া একটি দেশের জন্য এটি একটি অবিশ্বাস্য সাফল্য। একটি বড়মাপের অর্থনৈতিক চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের আতিথেয়তা এবং তাদের সন্তানদের জন্য খাবার, আবাসন এবং শিক্ষার বন্দোবস্ত করার ঘটনা অত্যন্ত প্রশংসনীয়। জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীতে সবচেয়ে বেশী সংখ্যক সেনা সদস্য পাঠানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমনকি সাইপ্রাস সংকটেও সেনা সদস্য পাঠিয়েছে দেশটি।

একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে কার্টরাইট বলেন, এখন পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে ৭১-এর গণহত্যার স্বীকৃতি দেওয়া হলেও রাষ্ট্রীয়ভাবে সেটি করা হচ্ছে না। তাই আমাদেরকে সেইদিকে নজর দিতে হবে। যুক্তরাজ্যের ঐতিহাসিকভাবে নৈতিক দায়িত্ব রয়েছে একাত্তরের জেনসাইডের স্বীকৃতি দেওয়ার।

‘ট্রুথ-সিকিং অ্যান্ড দ্য ১৯৭১ জেনোসাইড’ শিরোনামের প্রবন্ধে পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান এবং নেদারল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটির গভর্ন্যান্স অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স অনুষদের লেকচারার আলিনা খান বলেছেন, ‘এটা আমার বোধগম্য হয় না যে, পাকিস্তান সরকার এবং সমাজ কিভাবে সম্পূর্ণরূপে সেই ইতিহাস মুছে ফেলার প্রত্যাশা করতে পারে, যে ঘটনায় একটি গোষ্ঠীর প্রায় অর্ধেক জনসংখ্যা নিধন করা হয়েছিল। আমি এটা জানি যে, পাকিস্তানি বংশোদ্ভূত একজন আমেরিকান হিসেবে আমার দৃষ্টিভঙ্গি, অন্য যে কোন পাকিস্তানি ব্যক্তির থেকে ভিন্ন হতে পারে। আমি মনে করি, এ বিষয়ে সংলাপ শুরু করার জন্য সব পাকিস্তানিদের সচেষ্ট হতে হবে। আমি মনে করি না যে, সমন্বিত ইতিহাস এবং পারস্পরিক বোঝাপড়া ছাড়া ন্যায়বিচারে পৌঁছানো সম্ভব।

আলিনা খান আরও বলেন, ‘তিনি তাঁর মাকে জিজ্ঞেস করেছিলেন যে, বাংলাদেশে একাত্তরের গণহত্যা সম্পর্কে তিনি কী জানেন, কেমন অনুভব করেন এবং তিনি কী ভাবেন ? তাঁর মায়ের উত্তর ছিল, গণহত্যাসহ একাত্তরের যুদ্ধের প্রকৃত ঘটনাগুলি সম্পর্কে যখন তিনি প্রথম জানতে পারেন , তখন তিনি নিজেকে পাকিস্তানি হিসেবে ভাবতে লজ্জিত বোধ করেন।

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডিডব্লিউ (ডয়েচে ভেলে)-এর সাবেক সাংবাদিক এবং জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড: হোসাইন আব্দুল হাই তাঁর গবেষণাপত্রে বলেছেন, একাত্তর মানব ইতিহাসের একটি কালো অধ্যায়। ১৯৭১ সালের যুদ্ধের সময় বর্বরতা শুধুমাত্র সৈন্য, যোদ্ধা বা একটি সম্প্রদায়ের একক কোন গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা একটি জাতি ও জাতিসত্তার ওপর নির্যাতন, ধর্ষণ, হত্যা, জ্বালাও-পোড়াও ও নির্মূলের প্রমাণ রেখে গেছে। যুদ্ধের সময় নারী ও শিশুরা প্রায়ই সহিংসতার বিশেষ করে যৌন সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ৫২ বছর আগে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে এবং তাদের বাঙ্কারের আঁধারে নির্যাতনের শিকার অসহায় মা-বোনের আর্তনাদ পৃথিবীর মানুষের কানে না পৌঁছলেও, বর্তমানে জীবিত বীর বঙ্গমাতা বীরাঙ্গনাদের লোমহর্ষক বর্ণনা যখন বর্তমান বিশ্ব মোড়লদের সম্মুখে জীবন্ত দলিল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তখন কোনো মানবসমাজ এই গণহত্যার স্বীকৃতি না দিয়ে বসে থাকতে পারে না।

বালুচ ভয়েস অ্যাসোসিয়েশন, ফ্রান্স-এর সভাপতি মুনির মেঙ্গল বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের ঠিক প্রাক্কালে পাকিস্তানি সৈন্যরা যেভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, ঠিক একইভাবে তারা এখন বালুচ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করছে। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যেভাবে ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী ব্যবহার করেছিল, ঠিক একই ধারায় তারা এখন বালুচিস্তানের ঘরবাড়ী থেকে আমাদের মা-বোনদের তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনীর নির্যাতন শিবিরগুলোতে যৌনদাসী বানাচ্ছে। আমরা বিশ্বাস করি যে, একাত্তরে চালানো জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আজ তারা বালুচিস্তানে এর পুন:রাবৃত্তি ঘটাতে পারত না। তাই আমি বালুচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাচ্ছি বাংলাদেশী আপামর জনসাধারণের উপর সংঘটিত জেনোসাইডের স্বীকৃতির মাধ্যমে পাকিস্তানী বর্বর সেনাবাহিনীর নির্মম নির্যাতনের হাত থেকে দক্ষিণ এশিয়ার সকল জাতিগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার জন্য এগিয়ে আসুন।

ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি, সুইজারল্যান্ডের চেয়ারম্যান সরদার শওকত আলী কাশ্মীরি একাত্তরের ঘটনাপ্রবাহ উল্লেখ করে বলেন, সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বাংলার কসাই খ্যাত জেনারেল টিক্কা খান বলেছিল, আমি ইতিহাসে বিশ্বাস করি না, বরং ভৌগলিক সীমানায় বিশ্বাস করি। অন্যদিকে, জেনারেল নিয়াজী একাত্তরে বাঙ্গালি নারীদের প্রতি তাদের ধর্ষন-নিপীড়ন সম্পর্কে বলেছিল, আমরা এখানে বাঙ্গালিদের জাতিগত পরিবর্তন সাধনের চেষ্টা করছি। এমনই ছিল পাকিস্তানী সেনা শাসকদের নীল নকশা। ইতিহাসের সাক্ষী হিসেবে আমি একাত্তরে সংঘটিত গণহত্যার স্বীকৃতির জন্য জাতিসংঘ, মানবাধিকার কাউন্সিল এবং অন্যান্য সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি এবং এটা সময়ের দাবি, পাকিস্তান সরকারকে এই জেনোসাইডের জন্য বাঙ্গালি জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD