শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৮তম অধিবেশনে ভিডিও-ভাষণ দিলেন ওয়াং ই

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

গত ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সিপিসি-র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৮তম অধিবেশনের উচ্চ-স্তরের সভায় ভিডিও-লিঙ্কের মাধ্যমে ভাষণ দেন।

ভাষণে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ধারণা এবং বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা ও সভ্যতার ওপর উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেছেন, যা বিশ্বের জন্য চীনা সমাধান। প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন যে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সমগ্র মানবজাতির একটি লক্ষ্য এবং এর জন্য সকলের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। আমরা মানবাধিকারের সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে, সংস্কার প্রচার করতে, এবং বিশ্বব্যাপী মানবাধিকার শাসনব্যবস্থা উন্নত করতে সকল দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।

তিনি বলেন, “প্রথমত, আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য মনে রাখতে হবে। আমাদের অবশ্যই জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে, জনগণের জন্য উন্নয়ন নিশ্চিত করতে হবে, জনগণের ওপর নির্ভর করতে হবে, এবং উন্নয়নের ফল জনগণের মধ্যে ভাগ করে নিতে হবে। আমাদের এমন কোনো কথা বা কাজ থেকে বিরত থাকতে হবে, যা মানবাধিকারকে অজুহাত হিসেবে ব্যবহার করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে।

দ্বিতীয়ত, আমাদের ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে হবে। জীবিকা নির্বাহ ও উন্নয়নের অধিকারকে প্রাথমিক মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচনা করা উচিত। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার ভিত্তিতে, আমাদের ব্যক্তিগত অধিকার ও সামষ্টিক অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত, শিক্ষাগত ও অন্যান্য অধিকার প্রচারের মধ্যে সমন্বয় সাধন করা উচিত। মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী বা এমনকি একাধিক মান প্রয়োগ করে—এমন কোনো কথা বা কাজকে আমাদের দৃঢ়ভাবে না বলতে হবে।

তৃতীয়ত, আমাদের বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর অটল থাকতে হবে। আমাদের অবশ্যই সত্যিকারের বহুপাক্ষিকতা অনুশীলন করতে হবে, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা পরিচালনা করতে হবে এবং একটি ন্যায্য, যুক্তিসঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যাপী মানবাধিকার শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করতে হবে। আমাদের এমন কোনো কথা বা কাজকে দৃঢ়ভাবে না বলতে হবে, যা অন্যদের ওপর নিজস্ব মডেল ও পছন্দ-অপছন্দ চাপিয়ে দেয় এবং মানবাধিকারের রাজনীতিকরণ, হাতিয়ারকরণ ও অস্ত্র ব্যবহার করে।”

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন মানবজাতির ভবিষ্যত এবং সকল দেশের কল্যাণ বিবেচনা করবে, আন্তর্জাতিক মানবাধিকার সহযোগিতায় আরও ইতিবাচক ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এবং বিশ্বব্যাপী মানবাধিকার লক্ষ্যে একটি উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করতে সকল পক্ষের সাথে কাজ করবে।

সূত্র: স্বর্ণা-আলিম-লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD