শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জাতিসংঘ ভবনে ‘ওয়ার এ্যান্ড ওম্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ২৫শে মার্চ ‘আন্তর্জাতিক গণহত্যা’ দিবসের দাবিতে প্রত্যয় ব্যক্ত

ফাতেমা রহমান রুমা:
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

৭১’-এর ২৫শে মার্চের মধ্যরাত থেকে বাংলাদেশে শুরু হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা। পাক বাহিনীর এই গণহত্যা মানবজাতির ইতিহাসে আর কোথাও নজির নেই। মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে কখনোই ৩০ লক্ষ মানুষকে হত্যা করতে পারতো না , যদি তাদের সঙ্গে এদেশের জামায়াতে ইসলামি, মুসলিমলীগ ও নেজামে ইসলামের মতো দল প্রত্যক্ষভাবে সহযোগিতা ও হত্যাযজ্ঞে অংশ গ্রহণ না করতো।

সেই সময়ের ভয়াবহ গণহত্যা , নিরাপরাধ শিশু ও নারী হত্যা এবং হত্যাপুর্বে গণধর্ষণের মতো ঘটনা প্রবাহের প্রত্যক্ষদর্শী গবেষক , লেখক ও রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধা ড. এম আনিসুল হাসান তাঁর ৪৪৫ পৃষ্ঠার “ওয়ার এ্যান্ড ওম্যান”(WAR & WOMEN) নামে এই মূল্যবান গ্রন্থে উপস্থাপন করেছেন।

২৪ শে মার্চ শুক্রবার সকালে জেনেভা জাতিসংঘ ভবনের ক্যাফেটেরিয়া কর্নার সার্পেন্ট বারে (Cafeteria Corner Serpent Bar) বইটির মোড়ক উনম্মোচন করা হয় । বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিলেন – “ সর্ব ইউরোপীয় মুক্তিযাদ্ধা সংসদ “ ও জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন “ইন্ট্যারন্যাশনাল ফোরাম ফর সেকুল্যার বাংলাদেশ”।

আন্তজার্তিক সংস্থার করিডোরে একাধিক সংস্থার কূটনৈতিক প্রতিনিধি ও অসংখ্য দেশী-বিদেশী এনজিও প্রতিনিধিদের মিলন মেলায় “WAR & WOMEN ” গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন,
সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মুক্তিযাদ্ধা জনাব আমিনুর রহমান খসরু। অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন- জেনেভানাস্থ মানবাধিকার কর্মী ও আয়োজক সংগঠন “ ইন্ট্যারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশের সভাপতি “ রহমান খলিলুর মামুন”।

বইয়ের লাল ফিতায় আনুষ্ঠানিক ভাবে মোড়ক উম্মোচন করেন – মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহনকারী চারজন বিশিষ্ট মুক্তিযাদ্ধা , সর্ব ইউরোপীয় মুক্তিযাদ্ধা সংসদের সভাপতি জনাব আমিনুর রহমান খসরু , সহ-সভাপতি মহসিন হায়দার , সাধারন সম্পাদক তাজুল ইসলাম ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিয়া আবুল কালাম।

বাংলাদেশের মহান স্বধীনতা অর্জন , পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যা গনধর্ষনের বিরুদ্ধে তীব্র নিন্দা , ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে এমন জঘন্য গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানিয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রদান করেন প্যানেল স্পীকার – সর্বইউরোপীয় মুক্তিযাদ্ধা সংসদের
সহ-সভাপতি মহসিন হায়দার , ইউনাইটেড কাশ্মির পিপলস ন্যাশনাল পার্টির চেয়ারম্যান শওকত আলী কাশ্মিরী , সংগঠনের সেন্ট্রাল সেক্রেটারি জামিল মাকসুদ , বেলুচ ভয়েস এসোসিয়েশন-এর সভাপতি মানবাধিকার কর্মী মুনীর মেংগল ও আফ্রিকান কালচারল ন্যাশনাল হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট ডিয়ানকো লামিনো।বক্তারা ২৫ শে মার্চ গণহত্যা দিবসের দাবিতে জেনেভা জাতিসংঘ প্রাঙ্গনে ব্রোকেন চেয়ারের পাদদেশে ঐক্যবদ্ধ আন্দোলন ও আন্তর্জাতিক সংস্হার স্বীকৃতির দাবী আদায়ে লক্ষ্যে জোরালো কন্ঠে প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD