শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে। আর তাই প্রতিভাদীপ্ত তারুণ্যের সকল সম্ভাবনা কাজে লাগাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, সেদিন সূদূর নয় যেদিন আমাদের তরুণদের তৈরি বিমান আকাশে উড়বে, সে দিনও সামনে যেদিন নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে আমাদের স্যাটেলাইট মহাশূন্যে যাত্রা করবে, সেদিন সমাগত যেদিন মহাকাশ গবেষণায় আমাদের মেধাবী প্রজন্ম নতুন নতুন সাফল্য অর্জন করবে।

শনিবার (০২) সকালে লালমনিরহাট বিমানবন্দরের অস্থায়ী ক্যাম্পাসে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত প্রতিষ্ঠায় মন্ত্রী সকল সহযোগিতার আশ্বাস দেন।ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।২০১৯ সালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।
বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ০৪টি ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০ জন।মন্ত্রী এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া সম্বলিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD