শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জমকালো আয়োজনে আইপিএলের উদ্বোধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫

অপেক্ষার প্রহর শেষে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নস কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ১৮তম আসরের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন কলকাতার মালিক ও বলিউড বাদশা শাহরখ খান।

শনিবার (২২ মার্চ) ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে দল মাঠে নামার আগে টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেন শাহরুখ খান। এর মধ্য শুরু হয় এবারের আইপিএলের অনুষ্ঠানিকতা।

এ সময় দলগুলো ও দর্শকদের প্রশংসা করেন তিনি। এরপর ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য ডেকে নেন শাহরুখ খান।

প্রথমে তার বিখ্যাত ‘তুমি যে আমার’ দিয়ে শুরু করেন শ্রেয়া। তার পরে ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গাইতে দেখা যায় তাঁকে। শ্রেয়ার কণ্ঠের জাদুতে উত্তল হয়ে উঠে দর্শকরা। এ ছাড়াও বলিউডের দুই খান আমির ও শাহরুখের ছবির গান গাইতে শোনা যায় শ্রেয়াকে। 
 
আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান এবং পরে শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গানও শোনান ভারতীয় এই শিল্পী। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গানও বলেন শ্রেয়া। আর সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ দিয়ে শেষ করেন এই বাঙালি গায়িকা। এরপর দিশা পাটানি ডান্স দিতে মঞ্চে আসে। তার নিজের ছবির গানে নাচতে দেখা যায় এই বলিউড নায়িকাকে।

নাচ, গানের পর আবার মঞ্চে ওঠেন শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে ডেকে নেন তিনি। এরপর নিজ দলের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংকে ডেকে নেন এই বলিউড তারকা। দুজনের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি ও ডান্স করতেও দেখা যায়।

এরপর শাহরুখ মঞ্চে ডেকে নেন বিসিসিআই চেয়ারম্যান রাজার বিনিসহ আইপিএলের কর্মকর্তাদের। এ সময় কোহলির হাতে ক্রেস তুলে দেন রাজার বিনি। আর বেঙ্গালুরুর রজত পাতিদার ও কলকাতার অধিনায়ক আজেঙ্কা রাহানে ট্রফি নিয়ে মঞ্চে প্রবেশ করেন এবং সকলে দাঁড়িয়ে দেশটির জাতীয় সংগীত পরিবেশন করে সবাই। এর মধ্য দিয়ে পর্দা উঠেছে আইপিএলর ১৮তম আসরের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD