শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না ;তারেক রহমান

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। প্রশাসন, ব্যাংক,বীমা, আর্থিক প্রতিষ্ঠান গুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের আইটি খ্যাতসহ ব্যাংক বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ২৯ জানুয়ারী বুধবার বিকালে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে তারেক এ কথা বলেন। যশোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছেন। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে।
এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। গত ১৭ বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।
তিনি বলেন, এখন আপনি কোথাও গেলে জনগণ সালাম দেয় কিন্তু আপনি যদি এমন কোন কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা। মানুষ কিন্তু এখন অনেক সচেতন।
তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফা ওয়ারী মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।মেধার মুল্যায়ন তরা হবে। বিগত ১৫ বছরে পতিত স্বৈরাচার মেধাবীদের আলাদা গোত্রে ফেলে দেশকে মেধাহীন করে পেশীশক্তির মহড়া করে দেশকে পেছনের দিকে ঠেলা দিয়েছে।

তিনি বলেন, দেশে আইনের শাষন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভবিষ্যতে আমরা প্রায় ১ কোটি প্রবাসীকে ভোটিং পাওয়ারের মধ্যে আনতে কাজ করছে বিএনপি। ভবিষ্যতে দল রাষ্ট্র ক্ষমতায় গেলে এই বিষয়ে আরো অনেক পরিকল্পনা নিয়ে কাজ করবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাধ্যমে দেশের প্রায় ১ কোটি প্রতিবন্ধীকে নানা ভাবে সহায়তার মাধ্যমে সমাজ ও উন্নয়নের মুল ধারায় সম্পৃক্ত করা হবে।
দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে বিএনপি কাজ করছে। দেশে বিরাজমান বাজার সিন্ডিকেট চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
এর আগে সকাল সাড়ে ১০ টায় যশোরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় অমিত বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ। ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক দর্শনের কারণে কাউকে বিভাজিত করা হবে না এমন বাংলাদেশের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে কাজ করছে তারেক রহমান। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তার হাত শক্তিশালী না করলে সেটা সম্ভব হবে না। এজন্য আজকে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ এবং সকলকে তার হয়ে কাজ করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খাঁন, দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম,
প্রকৌশলী টি এস আইয়ুব, আবুল হোসেন আজাদ, আব্দুস সালাম, হাসান জহির, নুরুজ্জামান লিটন, মতিয়ার রহমান ফারাজী, মোর্তজা এলাহী টিপু, সাবিরা নাজমুল মুন্নী, মশিয়ার রহমান, সিরাজুল ইসলাম,কাজী আজম,এম তমাল আহমেদ, আসারুল হক রানা,ইঞ্জিনিয়ার রবিইল ইসলাম,মোস্তফা আমির ফয়সাল, রাজেদুর রহমান সাগর, কামরুজ্জামান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন। এই কর্মশালার দ্বিতীয়ার্ধে দুপুর ৪ টায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।
কর্মশালায় যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD