শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

ছেলের চিকিৎসা করতে গিয়ে মা হলেন লাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়া সাহারা খাতুন তার পুত্রকে চিকিৎসা করাতে ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটায়ায় লাশ মারা যান।

জানা যায়, নিহতের পুত্র জসিম তিন মাস পূর্বে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গৌরীপুরের কলতাপাড়া নামক স্থানে সিএনজি দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে যায়। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ছিল। রোববার রাতে ছিল ঢাকা পঙ্গু হাসপাতালে জসিমের অপারেশন হওয়ার কথা ছিল।

ভোরে জসিম তার মা ও ভাইকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাগানবাড়ি নামক স্থানে মাইক্রোবাস উল্টে জসিমের ভাই মাসুম ও মা গুরুতর আহত হন।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পরই মারা যান সাহারা ।

পুত্র জসিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ মর্মান্তিক দুঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাসাপতাল থেকে সাহারার লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস বাড়ি হয়ে উঠে। নিহতের বাড়িতে এখন চলছে শোকের মাতম। নিহত সাহারার বাড়ি ঈশ্বরগঞ্জ পৌরশহরের দত্তপাড়া।

এলাকাবাসী জানায়, সাহারাই ছিল ওই পরিবারের এক মাত্র উপার্জনশীল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD