শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

ছাত্রী হোস্টেল হামলার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আবুল কাশেম আশুলিয়া প্রতিনিধি: গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ অক্টোবর, ২০১৮ (শনিবার) দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক হাজার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, শুক্রবার কটন ট্রেক্সটাইল ক্রাফটস লিঃ এর কিছু সন্ত্রাসী গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে ঢুকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে ভাংচুর ও লুটপাটের পর গণস্বাস্থ্য কেন্দ্রস্থ গণ বিশ্ববিদ্যালয়ের ৩টি ছাত্রী হোস্টেলে হামলা করে। ভয়ভীতি দেখিয়ে ছাত্রীদের হোস্টেল থেকে বের করে দেয়। এসময় সন্ত্রাসীরা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে এবং ছাত্রীদের বইখাতা ও শিক্ষা উপকরণ নষ্ট করে দেয়। এ কারণে কিছু ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং ২৭ অক্টোবর অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে পারেনি।

মানববন্ধনে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু ও ছাত্র সংসদের উপদেষ্টা মীর মুর্ত্তজা আলী বক্তব্য রাখেন। বক্তারা ছাত্রীনিবাসে এ ধরণের হামলার নিন্দা ও হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।

অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা। গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরউত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন শিক্ষার্থীদের এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

এর আগে বেলা সাড়ে ১১ টায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী গণস্বাস্থ্য কেন্দ্রে আসেন। এসময় তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে চিকিৎসারত সন্ত্রাসীদের হামলায় আহত গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে তিনি পিএইচএ ভবনে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পিএইচএ এলাকায় সন্ত্রাসীদের গাছ কেটে নেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বলেন রাজনৈতিক প্রতিহিংসায় কোন প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করা ও গাছ কেটে পরিবেশ ধ্বংস করা কারো কাম্য হতে পারে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD