শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ছাত্রীকে ধর্ষণকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরগুনায় মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ জুন, ২০১৮

বরগুনা প্রতিনিধি, জার্মানবাংলাটুয়েন্টিফোরডটকম: বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া স্কুল এন্ড কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাকুরিচ্যুত শিক্ষক আবুল বাশারকে পুনরায় একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৩ জুন) দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে এই নিয়োগ বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের ছাত্রীকে যে ধর্ষণ করেছে তাকে প্রধান শিক্ষক হিসেবে মেনে নেওয়া যায় না। এমন প্রধান শিক্ষকের নিকট শিক্ষার্থীরা নিরাপদ নয়। তারা শিক্ষক আবুল বাশারের নিয়োগ বাতিল না করলে শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ থেকে বিরত থাকবে এবং পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে।

উল্লেখ্য- ২০০২ সালে মো. আবুল বাশার একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চাকুরিচ্যুত হন এবং ওই সময় তিনি তার দোষ স্বীকার করেন। বর্তমানে তাকে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ সংক্রান্ত ঘটনায় একাধিক অভিযোগ এনে বরগুনার আদালতে একটি মামলা দায়ের করেছে একই এলাকার মো. আনোয়ার হোসেন।

উক্ত মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ মে গর্জনবুনিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার প্রশ্নপত্র রাতেই সরবরাহ, খাতা সঠিকভাবে মূল্যায়ন না করা, নিয়োগ কমিটিকে মোটা অঙ্কের অর্থ প্রদানসহ নানা অভিযোগ আনা হয়।

এসব অভিযোগসহ ওইদিন (২৪ মে) রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় আরও বলা হয়, ২০০২ সালে মো. আবুল বাশার একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চাকুরিচ্যুত হন এবং ওই সময় তিনি তার দোষ স্বীকার করেন। আবার একই ব্যক্তিকে অত্র বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD