শিরোনাম :
গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

ছাত্রলীগের বিচারের দাবিতে “ছাত্রদলের মার্চ ফর জাস্টিস” ও স্মারকলিপি প্রদান

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার, সাজা নিশ্চিতকরণ এবং জুলাই-জাগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান এবং ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র পায়রাচত্ত্বর থেকে পোস্ট অফিস মোড় হয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যক্ষের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।

সভাপতিত্ব করেন শিমুল আল মাসুদ আহ্বায়ক সরকারি কেশব চন্দ্র কলেজ,সঞ্চালনা করেন মেহেদী হাসান সদস্য সচিব কেশব চন্দ্র কলেজ

ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজ শাখার আহ্বায়ক শিমুল আল মাসুদ ও সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচীতে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সদর শাখা ছাত্রদল ও কেসি কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সে সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এস. এম. সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান সহ সভাপতি মোঃ ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলু ও ছাত্রদল নেতা কবির আহমেদ প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি এস. এম. সমিনুজ্জামান সমিন বলেন, “আমরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছি। আমরা দেখছি এখনও সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই।”

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক আওয়ামী দোসরদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সে সময় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী সিন্ডিকেট, এবং ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD