শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ছাত্রলীগসহ সকল আদর্শহীন সংগঠন বর্জন করুন’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ৯ অক্টোবর ২০১৯ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ ঢাকা মহানগর আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলুবল ও ইমরান হাবিব রুমন।

সমাবেশে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরেই ছাত্র লীগ বুয়েট ক্যাম্পাস ও হল দখল করে প্রশাসনের নাকের ডগায় সন্ত্রাসী কার্মকান্ড চালিয়ে আসছে। ইতিপূর্বে তারা ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল সকল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকান্ডের অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে। হলে হলে টর্চার সেল বানিয়েছে। বুয়েট ক্যাম্পাসকে তোলাবাজি-টেন্ডারবাজি ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। অথচ বুয়েট প্রশাসন এসব অপকর্ম বন্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলেই আজকে আবরারের মতো একজন মেধাবী ছাত্রকে জীবন দিতে হলো।

নেতৃবৃন্দ বলেন, দুর্বৃত্তায়িত জাতীয় রাজনীতির ফলেই যে দুর্বৃত্তায়িত ছাত্র রাজনীতি তারাই এই হত্যান্ডের ঘটিয়েছে। শাসক শ্রেণির অপরাজনীতিকে বর্জন না করে ঢালাওভাবে ছাত্র রাজনীতিকে দোষ দেয়া একটা প্রকৃত সত্যকে আড়াল করার অপচেষ্টা। আবরার হত্যাকা-ের পর একদল ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে এটা বিভ্রান্তিমূলক বক্তব্য। বাস্তবে আদর্শহীন বুর্জোয়া রাজনীতিই যে ছাত্র রাজনীতির নামে গুন্ডামি-সন্ত্রাস-চাঁদাবাজি-তোলাবাজির জন্ম দিয়েছে সে বিষয়টাকে ধামাচাপা দিতে চাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, দুর্বৃত্তায়িত নীতি-আদর্শহীন ছাত্র রাজনীতি, সংগঠন বর্জন করতে হবে। নেতৃবৃন্দ আবরার হত্যাকারীদের দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

নেতৃবৃন্দ ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীন ছাত্র লীগের এই সন্ত্রাসী কর্মকান্ডে বিরুদ্ধে সারাদেশে ছাত্র-জনতাকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি ছাত্র সংগঠনের সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত করে শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবশ নিশ্চিত করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ দেশের ছাত্র-জনতার প্রতি আদর্শহীন-নীতিবর্জিত সন্ত্রস-দখলদারিত্ব-টেন্ডারবাজির সাথে যুক্ত ছাত্রলীগসহ সকল অপরাজনীতি বর্জন এবং আদর্শবাদী ছাত্র রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD