শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

চ্যাম্পিয়ন ঘোষিত নাসেরের ইংল্যান্ড, সেমি নিয়েই টানাটানি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন

জার্মান-বাংলা্ ডেস্ক:ছয় মাস আগে ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন এবারের চ্যাম্পিয়ন দলটির নাম ইংলান্ড। সেই ভবিষৎবানী এখন এতটাই পানসে হতে চলেছে যে সেই প্রিয় দলটির এখন সেমিতে ওঠা নিয়েই সংশয়। টানা দুই ম্যাচে হেরে কিছুটা বিপাকেই আছে এউইন মরগানের ইংল্যান্ড। যদিও পয়েন্ট টেবিলে তারা এখনও চারে।

মাত্র ছয় মাস আগের কথা। এ বছরের জানুয়ারিতে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের হুসেইন বলে দিয়েছিলেন, এবারের বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। গত দুই বছরে ইংল্যান্ডের যা ফর্ম, নাসেরের সঙ্গে দ্বিমত করার মানুষ তখন খুব একটা খুঁজে পাওয়া যায়নি। অথচ সেই ইংল্যান্ডের এখন সেমিফাইনালে ওঠা নিয়েই টানাটানি!

৬৪ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের সেমিফাইনালের আশাটা আরও একটু মলিন বানিয়ে ফেলেছে এউইন মরগানের দল। এখন আক্ষরিক অর্থেই তাদের জন্য বাঁচা-মরার লড়াই ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচ । অবস্থা এমন দাঁড়িয়েছে, দুই ম্যাচের একটিতে হারলেও বেজে যেতে পারে বিদায়ঘণ্টা। অথচ নিজেদের কাজটা নিজেরাই কঠিন বানিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে দুটি ম্যাচ হেরেই বিপাকে পড়ে গেছে তারা। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হার নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের চারে থাকলেও বিপদের শঙ্কা আছে বেশ ভালো রকম।

নাসের হুসেইনের মনেও বাদ পড়ার শঙ্কা বোধ হয় ভর করেছে। না হলে ছয় মাসে আগেই যিনি ইংল্যান্ডকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখছিলেন, তিনিই কেন এখন বলবেন, এবারের বিশ্বকাপ ইংল্যান্ডের ইতিহাসেরই সবচেয়ে বাজে বিশ্বকাপ হয়ে যেতে পারে!

শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ইংলিশদের এখন পর্যন্ত তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠা দলটির। এবার মরগানদের ঘিরে ইংলিশদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে এটিই হবে ইংল্যান্ডের সবচেয়ে বাজে বিশ্বকাপ, এমনটাই মনে করছেন ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া নাসের হুসেইন, ‘আমাদের বেশ কয়েকটি বাজে বিশ্বকাপ গেছে। আমি নিজেও কয়েকটি দুর্বিষহ বিশ্বকাপ অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। তাহলে এটিই হতে পারে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ।’ইংল্যান্ড যদি এখন থেকেই সতর্ক না হয়।

তাৎক্ষণিক বিপর্যয় নয়, নাসের হুসেইন বরং বেশি চিন্তিত দীর্ঘমেয়াদি বিপর্যয় নিয়েই। বিশ্বকাপের পরপরই ঘরের মাটিতে অ্যাশেজ। বিশ্বকাপের ফল বিপর্যয় যে অ্যাশেজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটিই মনে করিয়ে দিয়েছেন নাসের। ১৯৭৫ এর পর এই প্রথম একই বছরে বিশ্বকাপ ও অ্যাশেজ আয়োজন করছে ইংল্যান্ড।

নাসের হুসেইনও তাই বলছেন, এ বিশ্বকাপে প্রত্যাশামাফিক ফল করতে না পারলে সেটি ইংলিশ ক্রিকেটের জন্যই দুর্যোগ বয়ে আনতে পারে। সেমিফাইনালের আগেই বিদায় নিলে ইংলিশ ক্রিকেটে কী রকম বিপর্যয় নেমে আসতে পারে, বিবিসি রেডিও ফাইভ লাইভকে সেটি ব্যাখ্যা করেই বলেছেন সাবেক অধিনায়ক নাসের, ‘আপনাকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে জানতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে মানিয়ে নেওয়া শিখতে না পারলে ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় বিপর্যয়ই অপেক্ষা করছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD