একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:তানোর উপজেলার আসন্ন কলমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন ২৫শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে নৌকার পক্ষে বিজয়ের লক্ষে ব্যাপক জনসংযোগ বুধবার (১৭জুলাই) বিকেলে অত্র ইউপির গুরুত্বপূর্ণ বিল্লি বাজার, দরগাডাংগা বাজার, মালবান্ধা, আজিজপুর মোড় এবং কন্দপুর মোড়ে জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী, মাইনুল ইসলাম স্বপনের পক্ষে, নৌকার বিজয়ের লক্ষে, ব্যাপক জনসংযোগ করছে আওয়ামী লীগের সকল অংঙ্গ সংঠনের নেতা কর্মীরা।
এদিকে উক্ত জনসংযোগে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগের লড়াকু সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। তিনি উপস্থিত থেকে নৌকার প্রার্থী ও দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরন করা সহ এবং (সাবেক) শিল্পপতি মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি রাজশাহী ১ আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, লুৎফর হায়দার রশিদ ময়না এবং মাইনুল ইসলাম স্বপন নৌকা প্রতীকের জন্য ভোট চেয়েছেন।
এছাড়া জনসংযোগ ও পথ সভাতে ছিলেন বাগমারা উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, গোদাগাড়ী উপজেলার যুবলীগের (সাবেক) সভাপতি সফিকুল সরকার, কলমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও (সাবেক) চেয়ারম্যান রওসন আলী, সহ সভাপতি আতাউর রহমান,কামারগাঁ ইউপির সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল মাষ্টার, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, থানা সৈনিক লীগের সহসভাপতি ইমরান হোসেন, তাছাড়া আরো যারা উপস্থিত ছিলেন ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ফারুক হোসেন সেন্টু, সাধারন সম্পাদক তানভীর রেজা, ছাত্রলীগের সভাপতি মোরসেদুল মোমেনিন রিয়াদ, সাধারন সম্পাদক নাইমুল ইসলাম সজিব কন্দপুর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মেম্বার নাসির উদ্দিন ও রাহীম ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা উক্ত জনসংযোগে উপস্থিত ছিলেন।