শিরোনাম :
প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য নতুন অর্থায়নের ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইল বাংলাদেশ বিমান খাতের আধুনিকায়ন ও পর্যটন উন্নয়নে আইএটিএর সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির, সেক্রেটারীসহ গ্রেফতার ৯

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮

কামরুজ্জামান সেলিম চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামির আমির আনোয়ার হক মালিক সেক্রেটারী এ্যাড. রুহুল আমিনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার একটি বাসাতে গোপন বৈঠকের সময় পুলিশ তাদেরকে আটক করে। এ সময় ওই বাসা থেকে ৫টি বোমা, ২টি কম্পিউটার, ডিস্ক ও বিপুল পরিমাণ জিহাদী বই পুস্তুক জব্দ করে।

গ্রেফতারকৃত অন্য ৭ জন হলো জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা কমিটির সূরা সদস্য কাওয়েম উদ্দীন হিরক, শরীফ উদ্দীন, জব্বার উর রহমান, জীবননগর উপজেলা শিবিরের সভাপতি মাহফুজ রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির ও বাড়ি মালিক সুমন কবির।

পুলিশ জানায়, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বুধবার রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার একটি বাড়িতে ২০/২৫ জন গোপন বৈঠক করছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি ইউনিট রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে। পুলিশী অভিযান টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামির আমির আনোয়ার হক মালিক সেক্রেটারী এ্যাড. রুহুল আমিনসহ ৯ জন। পরে পুলিশ দলটি বাড়িটির বিভিন্ন কক্ষ তল্লাশী চালিয়ে উদ্ধার করে ৫টি বোমা, ২টি কম্পিউটার,ডিস্ক, ও বিপুল পরিমাণ জিহাদী বই পুস্তক।

পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানায়, চুয়াডাঙ্গা শহরে বড় ধরণের নাশকতার ছক আকছিলো জামায়াত ইসলামীর নেতাকর্মিরা। ওই বৈঠকে জামায়াত ইসলামি ও ছাত্র শিবিরের ২০/ ২৫ জন অংশগ্রহণ করে। কিন্তু পুলিশী অভিযান টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে এই ৯ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD