শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
কামরুজ্জামান সেলিম চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনের অদূরবর্তী অরক্ষিত লেবেলক্রসিঙে ট্রেনের ধাক্কায় পাউয়ারটিলার আরোহী আসিফ আলী (২৫) নিহত হয়েছে। পাউয়ারটিলার চালকসহ ৪ জন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। এরা ট্রেন দেখে দ্রুত লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। পাউয়ারটিলার দুমড়ে মুচড়ে যায়।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।
নিহত আসিফ আলী উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার ইয়াছিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আসিফ আলীসহ ৫ জন সন্ধ্যার দিকে মাঠে কৃষি কাজ শেষে পাউয়ারটিলারযোগে বাড়ি ফিরছিল এ সময় জয়রামপুর রেলওয়ে লেবেলক্রসিং পার হতে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা মারে।
পাউয়ারটিলার দুমড়ে মুচড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মশিউর রহমান বলেন, আসিফের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD