শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

কামরুজ্জামান সেলিম চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় রোববার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ২০১৮ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো.দেলোয়ার হোসাইন। জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ মডেল। দুর্যোগ মোকাবেলা করা না গেলেও সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি সফলতা দেখিয়ে এসেছে। দুর্যোগ মোকাবেলায় রেডক্রিসেন্টের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। চুয়াডাঙ্গা খরা প্রবণ এলাকা। পরিবেশ রক্ষায় কীভাবে মোকাবেলা করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে গাছের পরিমাণ কম। তবে গাছ লাগানোর হার বেড়েছে। আগুন লাগার হার বেশি। আগুন মোকবেলায় সচেতন হতে হবে। তাই সম্মিলিতভাবে মোকাবেলা করে দুর্যোগ প্রশমন করতে হবে।’

অন্যদের বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা শাহানা হেলালী, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ফজলুর রহমান, আব্দুল হালিম ও ইলিয়াস হোসেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলো, আলমডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া ইয়াসমিন শশী প্রথম স্থান, জীবননগরের আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রামিমুল ইসলাম দ্বিতীয় স্থান ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মুনতারিন রহমান তৃতীয় স্থান অধিকার করে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, শামীমা ইয়াসমীন ও হিরন-উর-রশিদ শান্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD